BBC News, বাংলা - মূলপাতা
প্রধান খবর
ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় ছেয়ে যাচ্ছে মালয়েশিয়া ও ফিলিপিন্সের আকাশ
ইন্দোনেশিয়ায় দাবানলের কারণে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। দেশটির দাবানল থেকে সৃষ্ট বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়েছে প্রতিবেশি দেশ মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ফিলিপাইনেও। শ্বাসতন্ত্রের সংক্রমণ নিয়ে হাজার হাজার মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানা গেছে।
আজও উত্তমকুমার সর্বত্র আছেন: সৃজিত মুখার্জি
"আমাকে যদি উত্তমকুমারকে কারো সঙ্গে তুলনাই করতে হয়, তাহলে আমি সেটা কমল হাসন বা অমিতাভ বচ্চনের মতো মেগাতারকার সঙ্গেই করতে চাইব। উত্তমকুমার শুধু তাদের সঙ্গেই এক ব্র্যাকেটে পড়তে পারেন, বাংলার অন্তত আর কারো সঙ্গে নন!"
পত্রিকা: 'আওয়ামী লীগের প্রকল্পে বড় কাটছাঁট'
বিগত আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক বিবেচনায় নেওয়া প্রকল্পে কাটছাঁট করছে সরকার, বিভিন্ন কোম্পানির কাশির সিরাপে পাওয়া গেছে মাদকের উপাদান, এবং ফের খেলাপি ঋণের পরিমান ছয় লাখ কোটি টাকা ছাড়িয়েছে - আজ ঢাকার দৈনিকগুলোর শিরোনামে এসব খবর গুরুত্ব পেয়েছে।
বোয়িং থেকে নতুন করে বিমান কেনা লাভের নাকি চাপের?
নতুন করে বোয়িং থেকে বিমান কেনার আদেশ দেওয়া বাংলাদেশের জন্য কতটা প্রয়োজনীয় ছিল সেই প্রশ্ন উঠছে। এত উড়োজাহাজ কি যাত্রী চাহিদার কারণে কেনা হচ্ছে, নাকি যুক্তরাষ্ট্রের শুল্ক হুমকি মোকাবিলায় বাণিজ্য ঘাটতি কমাতে কেনা হচ্ছে, নাকি এর পেছনে কোনো রাজনৈতিক কারণ বা চাপ আছে- এসব প্রশ্নও সামনে আসছে।
নেপালে বন্যায় মৃতের সংখ্যা ১২০০ ছাড়ালো
নেপালে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১২০০ জন ছাড়িয়ে গেছে। এদিকে, বাংলাদেশে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে পাঁচ টাকা বাড়িয়েছে সরকার। এছাড়া এলপিজি সিলিন্ডারের দাম কিছুটা কমানো হয়েছে।
সামনে দুই মাস ডেঙ্গু ছড়িয়ে পড়া নিয়ে কী পূর্বাভাস দিচ্ছেন গবেষকরা
"এডিস মশার ঘনত্ব, ডেঙ্গু রোগীর সংখ্যা, বৃষ্টিপাত, তাপমাত্রা, আর্দ্রতা– এই কয়েকটি নিয়ে আমরা ফোরকাস্টিং তৈরি করি। ফোরকাস্টিং-এ এটা স্পষ্ট যে সেপ্টেম্বর ও অক্টোবর মাসটা খারাপ যাবে বাংলাদেশের জন্য"।
ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় পাঁচজন নিহতের খবরে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা
মঙ্গলবার মার্কিন বাহিনী ইরানের বিরুদ্ধে আবারও হামলা শুরু করার পর জর্ডান, কুয়েত, ইরাক ও বাহরাইনে মার্কিন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তেহরান।
রেকর্ড ২৫০ দিন সমুদ্রে থাকার পর থাইল্যান্ডের পাতায়ায় ভিড়ল মার্কিন বিমানবাহী রণতরী
কোনও বন্দরে না থেমে রেকর্ড ২৫০ দিন সমুদ্রে কাটানোর পর পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন থাইল্যান্ডের সমুদ্রসৈকত নগরী পাতায়ার কাছাকাছি নোঙর করেছে, যা তার উদ্দাম রাত্রিজীবন ও যৌন পর্যটনের জন্য পরিচিত।
বিদেশে শ্রমিক হিসেবে গেলে কোন কোন প্রশিক্ষণ কাজে লাগতে পারে
কর্মকর্তারা বলছেন, বাংলাদেশ থেকে যত শ্রমিক বিদেশে গেছেন তার মধ্যে ৪৬ শতাংশই কম দক্ষ ক্যাটাগরির। বিদেশি নিয়োগকর্তারা যে ধরনের কর্মীর চাহিদা দেন, অনেক ক্ষেত্রে সেই দক্ষতার কর্মীই বাংলাদেশ থেকে পাঠানো হয় না।
নির্বাচিত খবর
কৈলাস-মানস সরোবর: শত শত বছর ধরে যেখানে তীর্থযাত্রায় যান চার ধর্মের মানুষ
দুর্গম উঁচু পাহাড়ি পথের পাশাপাশি তীব্র ঠান্ডা, চরম আবহাওয়া, অক্সিজেনের স্বল্পতাসহ নানা কারণে কৈলাস-মানস সরোবরে পৌঁছানো অতটা সহজ নয়।
নেপালে আকস্মিক বন্যার কারণ কী? সেখানে এত পর্যটক কেন গিয়েছিলেন?
বন্যাকবলিত এলাকাটি হিন্দু, বৌদ্ধ ও জৈন ধর্মাবলম্বীদের কাছে পবিত্র দুইটি হ্রদের জন্য গুরুত্বপূর্ণ। এর একটি হলো তিব্বতের কৈলাস পর্বতের কাছে মানস সরোবর, অন্যটি নেপালের রাসুয়া জেলার গোসাইকুণ্ড হ্রদ। এদিকে তিব্বতে কাদাধসের ঘটনায় নিখোঁজ রয়েছেন ৫৫৮ জন।
ঢাকায় কবি নজরুলকে সমাহিত করা হয়েছিল পরিবার ও ভারত সরকারকে না জানিয়েই?
কবির প্রয়াণের পর তার মরদেহ দাফন করার জন্য জন্মস্থান চুরুলিয়ায় নিয়ে আসা যায়নি এবং ভারত ও বাংলাদেশ সরকারের মধ্যে রাষ্ট্রীয় স্তরেও বিষয়টি নিয়ে কোনো আলোচনা হয়নি। কবির পরিবারের বেশিরভাগ সদস্য তখন কলকাতায় বা আসানসোলের কাছাকাছি থাকতেন, তাদের ইচ্ছা ছিল চুরুলিয়ার জন্মভিটেয় স্ত্রী প্রমীলা দেবীর কবরের পাশেই কবিকে সমাহিত করা হোক।
মক্কা চুক্তি কী ও বাংলাদেশ কেন এতে যোগ দেওয়ার আগ্রহ দেখাচ্ছে?
মক্কা চুক্তি নিয়ে গত কয়েকদিন ধরে নানা আলোচনা চলছে। এমন প্রেক্ষাপটে সম্প্রতি এই প্রতিরক্ষা জোটে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। তবে, এই মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশ যুক্ত হওয়া নিয়ে ইতিবাচক ও নেতিবাচক দুই ধরনের বক্তব্যই পাওয়া গেছে।
রংপুরের চাঞ্চল্যকর চার খুন নিয়ে এত সন্দেহ ও অবিশ্বাস কেন?
বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলা রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের চার সদস্যের হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে পুলিশ ও ময়না তদন্তকারী চিকিৎসকের বক্তব্য নিয়ে নানা প্রশ্ন, সন্দেহ ও অবিশ্বাস তৈরি হয়েছে। কী কারণ তার?













































