BBC News, বাংলা - মূলপাতা
প্রধান খবর
লাইভ, নেপালে আকস্মিক বন্যায় মৃত্যুর সংখ্যা সাড়ে সাতশো ছাড়িয়ে গেছে, তিব্বতে আরেকটি হৃদের সৃষ্টি
নেপালে আকস্মিক বন্যায় মৃত্যুর সংখ্যা সাড়ে সাতশো ছাড়িয়ে গেছে। এখনো নিখোঁজ রয়েছে আড়াই হাজার মানুষ, যাদের মধ্যে বহু বিদেশি পর্যটক রয়েছেন। বিস্তারিত বিবিসি বাংলার লাইভ পাতায়...
কনসার্ট-নৌকাবাইচে বাধার অভিযোগ, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ ও সিলেটে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনে বাধার অভিযোগ ওঠার পর এ নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে। এর আগে অন্তর্বর্তী সরকারের সময়েও বাধার মুখে একের পর এক সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধের ঘটনা ঘটেছিল।
ইউক্রেনের অস্ত্রভাণ্ডারে রুশ ড্রোন হামলায় নিহত অন্তত ৩৭ জন
রাজধানী কিয়েভের উপকণ্ঠে এক আবাসিক এলাকার কাছে ইউক্রেনের সেনাবাহিনীর জন্য অস্ত্র মজুত রাখার ডিপোতে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত ৩৭ জন নিহত হয়েছে। এ ঘটনায় প্রায় ৪০০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে।
মাকড়সা ও সাপের প্রতি ভয়কে কখন 'ফোবিয়া' বলা হয় ও কীভাবে তা দূর করা যায়?
আমাদের মধ্যে অনেকেই এমন জিনিসকে ভয় পাই যা কোনো গুরুতর ঝুঁকি তৈরি করে না। বিজ্ঞানীরা মনে করেন না যে ভয় জন্মগত - তাহলে এই ফোবিয়াগুলো কোথা থেকে আসে?
গুম প্রতিরোধে বাংলাদেশে কী পরিবর্তন এসেছে?
বাংলাদেশে গুমের ঘটনা প্রতিরোধে যে আইন করা হচ্ছে সেটি কতটা কার্যকর হবে, এ নিয়ে নানা আলোচনা চলছে। বিশেষ করে, গুমের ঘটনা তদন্তের দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর হাতেই রাখা হলে এর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন থেকে যাবে বলেই মনে করেন মানবাধিকারকর্মী ও আইন বিশেষজ্ঞরা।
পত্রিকা: 'সালাহউদ্দিন আহমদ গুমের ঘটনা - আসামি বাড়তে পারে তদন্তে 'মিসিং লিংক' খুঁজছে ট্রাইব্যুনাল'
রবিবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকার শিরোনামে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস, নেপালের ভয়ানক দুর্যোগের ফলোআপ, এবং বাংলাদেশের অর্থনীতিতে মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব নিয়ে বিশ্বব্যাংকের রিপোর্ট গুরুত্ব পেয়েছে।
নেপালের বন্যায় সেই বাড়িটির বারান্দায় আটকে পড়াদের শেষ পর্যন্ত কী হলো?
হঠাৎই চারদিক দিয়ে তুমুলবেগে ধেয়ে আসছে কাদা পানির স্রোত। তীব্র গতিতে ধেয়ে আসা পানির তাণ্ডবে ভেসে যাচ্ছে বাড়ি, গাড়িসহ সব কিছু। ভেঙে পড়েছে আশপাশের বাড়িঘর। এর মধ্যেই হালকা সবুজ রঙয়ের একটি বাড়ির বেলকনিতে দাঁড়িয়ে রয়েছেন একটি পরিবারের কয়েকজন সদস্য।
সৌরবিদ্যুৎ নিয়ে সরকারের পরিকল্পনা কী এবং কোন পাঁচ বিষয় চ্যালেঞ্জ হতে পারে?
বাংলাদেশে বিদ্যুতের দাম ধারাবাহিকভাবে বাড়ছে, বাড়ছে লোডশেডিংও। এমন প্রেক্ষাপটে ২০৩০ সালের মধ্যে মোট উৎপাদিত বিদ্যুতের ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে উৎপাদনের লক্ষ্য নেওয়া হয়েছে। এ নিয়ে সরকার যে নীতি প্রণয়ন করেছে সেটি কতটা বাস্তবসম্মত, কী বলছেন বিশেষজ্ঞরা?
ঢাকায় কবি নজরুলকে সমাহিত করা হয়েছিল পরিবার ও ভারত সরকারকে না জানিয়েই?
কবির প্রয়াণের পর তার মরদেহ দাফন করার জন্য জন্মস্থান চুরুলিয়ায় নিয়ে আসা যায়নি এবং ভারত ও বাংলাদেশ সরকারের মধ্যে রাষ্ট্রীয় স্তরেও বিষয়টি নিয়ে কোনো আলোচনা হয়নি। কবির পরিবারের বেশিরভাগ সদস্য তখন কলকাতায় বা আসানসোলের কাছাকাছি থাকতেন, তাদের ইচ্ছা ছিল চুরুলিয়ার জন্মভিটেয় স্ত্রী প্রমীলা দেবীর কবরের পাশেই কবিকে সমাহিত করা হোক।
নির্বাচিত খবর
কৈলাস-মানস সরোবর: শত শত বছর ধরে যেখানে তীর্থযাত্রায় যান চার ধর্মের মানুষ
দুর্গম উঁচু পাহাড়ি পথের পাশাপাশি তীব্র ঠান্ডা, চরম আবহাওয়া, অক্সিজেনের স্বল্পতাসহ নানা কারণে কৈলাস-মানস সরোবরে পৌঁছানো অতটা সহজ নয়।
নেপালে আকস্মিক বন্যার কারণ কী? সেখানে এত পর্যটক কেন গিয়েছিলেন?
বন্যাকবলিত এলাকাটি হিন্দু, বৌদ্ধ ও জৈন ধর্মাবলম্বীদের কাছে পবিত্র দুইটি হ্রদের জন্য গুরুত্বপূর্ণ। এর একটি হলো তিব্বতের কৈলাস পর্বতের কাছে মানস সরোবর, অন্যটি নেপালের রাসুয়া জেলার গোসাইকুণ্ড হ্রদ। এদিকে তিব্বতে কাদাধসের ঘটনায় নিখোঁজ রয়েছেন ৫৫৮ জন।
ফ্ল্যাশ ফ্লাড বা আকস্মিক বন্যা কেন হয় এবং এর পূর্বাভাস পাওয়া কি সম্ভব?
নেপালের আগে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ফ্ল্যাশ ফ্লাড বা আকস্মিক বন্যার খবর গণমাধ্যমে এসেছে। কিন্তু এই ফ্ল্যাশ ফ্লাড কী? কেন এটা হয়? আর আগের থেকে কি এই বন্যার পূর্বাভাস দেওয়ার কোনো সুযোগ থাকে?
মক্কা চুক্তি কী ও বাংলাদেশ কেন এতে যোগ দেওয়ার আগ্রহ দেখাচ্ছে?
মক্কা চুক্তি নিয়ে গত কয়েকদিন ধরে নানা আলোচনা চলছে। এমন প্রেক্ষাপটে সম্প্রতি এই প্রতিরক্ষা জোটে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। তবে, এই মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশ যুক্ত হওয়া নিয়ে ইতিবাচক ও নেতিবাচক দুই ধরনের বক্তব্যই পাওয়া গেছে।
রংপুরের চাঞ্চল্যকর চার খুন নিয়ে এত সন্দেহ ও অবিশ্বাস কেন?
বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলা রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের চার সদস্যের হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে পুলিশ ও ময়না তদন্তকারী চিকিৎসকের বক্তব্য নিয়ে নানা প্রশ্ন, সন্দেহ ও অবিশ্বাস তৈরি হয়েছে। কী কারণ তার?












































