BBC News, বাংলা - মূলপাতা
প্রধান খবর
বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে কোনো প্রভাব পড়বে?
বিশ্বজুড়ে সাইবার হামলার শঙ্কা ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার, ২২শে অক্টোবর সন্ধ্যা থেকে কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইট অফলাইনে আছে। শুক্রবারও ওয়েবসাইটটিতে প্রবেশ করা যায়নি।
কক্সবাজারে ঘুরতে গিয়ে মৃত্যুঝুঁকির কথা কেন আসছে?
কক্সবাজারে বেশিরভাগ হোটেল-রিসোর্টের ফায়ার লাইসেন্স নেই। আনুমানিক ছয় শতাধিক হোটেল রিসোর্টের মধ্যে মাত্র দেড়শর মতো হোটেল-রিসোর্টের ফায়ার লাইসেন্স নেওয়া আছে। আর বেশি ঝুঁকিতে আছে বাঁশ ও কাঠের তৈরি অবকাঠামোগুলো।
যৌনতা, প্রতারণা ও পুলিশি গুপ্তচরবৃত্তি: 'ভয়ঙ্কর' ছদ্মবেশী কর্মকর্তার বিতর্কিত কাহিনী
একটি আন্দোলনকারী দলে অনুপ্রবেশের সময় এক তরুণীকে যৌনকর্মে প্রতারিত করার অভিযোগ অস্বীকার করেছেন অ্যান্ড্রু কোল্স।
ভারতে পড়তে ও লিখতে ভুলে যাওয়া মেয়েটির সঙ্গে কী ঘটেছে?
রাধিকার মাধ্যমে আমরা জানতে চেয়েছিলাম, কোভিড মহামারির সময়ে বন্ধ হয়ে যাওয়া স্কুলগুলো প্রত্যন্ত অঞ্চলে পিছিয়ে থাকা পরিবারগুলোর মেয়েদের পড়াশোনায় ঠিক কেমন ধরনের প্রভাব ফেলেছিল।
ফ্রান্সের দুই শহরে বিক্ষোভে নিষেধাজ্ঞা, প্যারিসে বাড়লো কারফিউয়ের মেয়াদ
কিছু শহরে শুধু শ্রমিক সংগঠনগুলোর উদ্যোগে বিক্ষোভের অনুমতি দেওয়া হবে এবং শনিবার শীর্ষস্থানীয় জাদুঘরগুলো বন্ধ থাকবে।
কেন যুক্তরাষ্ট্রে লাইব্রেরির তাক থেকে এত বই দ্রুত উধাও হয়ে যাচ্ছে?
যুক্তরাষ্ট্রের পাবলিক লাইব্রেরি বা গণগ্রন্থাগারগুলো থেকে সাম্প্রতিক বছরগুলোয় এত বই শিক্ষার্থীদের নাগালের বাইরে নিয়ে যাওয়া নিয়ে বিতর্কও তৈরি হয়েছে।
পত্রিকা: 'জামায়াত সংশ্লিষ্টতায় প্রধানমন্ত্রীর সফরে রাষ্ট্রদূত বাদ'
জামায়াত সংশ্লিষ্টতায় জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর থেকে দূরে রাখা হচ্ছে; প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর বাংলাদেশসহ বিশ্বজুড়ে জরুরি সতর্কতামূলক ব্যবস্থা; কর ফাঁকি ও গোপন সম্পদ অর্জন রোধে কঠোর হচ্ছে সরকার - এ সংক্রান্ত খবর গুরুত্ব পেয়েছে শুক্রবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকায়।
সৌদি আরবে মৃত্যুদণ্ড হওয়া দুই বাংলাদেশির 'অপরাধের' কথা আগে জানলেও কেন পদক্ষেপ নেয়নি ঢাকা?
মৃত্যুদণ্ড কার্যকর করার দুই সপ্তাহ আগে দুই বাংলাদেশি নাগরিকের অপরাধ সম্পর্কে জানালেও তাদের বিরুদ্ধে নির্ধারিত সাজার কথা সৌদি আরবের কর্তৃপক্ষ জানায়নি বলে কর্মকর্তারা বলছেন।
'সব সন্তানের নামও মনে রাখতে পারি না', আফগানিস্তানে ৫৮ সন্তানের বাবা মোহাম্মদ সাদিকের গল্প
মোহাম্মদ সাদিক হাসতে হাসতে বলেন, কখনও কখনও তিনি তার সব সন্তানের নামও মনে রাখতে পারেন না। প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে তিনি সন্তানদের গুনে দেখেন, সবাই বাড়িতে আছে কি না তা নিশ্চিত করার জন্য।
নির্বাচিত খবর
ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে বাংলাদেশিদের 'টোপ' হিসেবে ব্যবহারের অভিযোগ
"কীভাবে কোন পরিস্থিতির মধ্য দিয়ে যে প্রাণে বেঁচে ফিরছি, সে কথা বলে বোঝানো যাবে না," বিবিসি বাংলাকে বলছিলেন ইউক্রেনের যুদ্ধক্ষেত্র থেকে সম্প্রতি দেশে ফিরে আসা তরুণ রাজন হোসেন।
বাংলাদেশি ফটোগ্রাফারদের চোখে নয়টি পরিযায়ী পাখির চোখধাঁধানো ছবি
বাংলাদেশে প্রতিবছর শীতে বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখি আসে। সাইবেরিয়ার তুন্দ্রা অঞ্চল থেকে শুরু করে ইউরোপ, মধ্য এশিয়া থেকে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে শীতের সময় বাংলাদেশে আসে এসব পাখিরা।
বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা
গত ৮৫ বছরে বিশ্বের বাংলাভাষীদের কাছে নানা সময়ে সংবাদের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে পাশে থেকেছে বিবিসি বাংলা। এই যাত্রা শুরু হয়েছিল ১৯৪১ সালের ১১ই অক্টোবর। এই সময়ে অনেক কিছু বদলেছে, কেবল বদলায়নি সম্পাদকীয় নীতিমালা এবং দর্শক-পাঠক-শ্রোতাদের প্রতি বিবিসি বাংলার দায়বদ্ধতা।
কওমি মাদ্রাসায় বারবার ছেলেশিশু যৌন নির্যাতনের ঘটনা ঘটছে কীভাবে?
"আমার ছেলে সেদিন অনেক কান্না করেছে। এই কাজ হওয়ার পরে আমার ছেলে খুব মুমূর্ষু অবস্থায় বিছানায় শুয়ে ছিল। তার আধাঘণ্টা পরে সে আবার এসে নির্যাতন করেছে। আমার ছেলে ব্যাথায় ফজরের নামাজের জন্য পরে আর উঠতে পারে নাই।"
মৎস্যকন্যা বা জলপরী মিথ কোথা থেকে এলো?
শতাব্দীর পর শতাব্দী ধরে মারমেইড বা জলপরী নিয়ে মানুষের আগ্রহের যেন অন্ত নেই। বিশ্বের ভিন্ন ভিন্ন মহাদেশের কোথাও জলপরী, কোনো দেশে মারমেইড, কোথাও মাদার অফ ওয়াটার বা জলের মা, কোথাও সাইরেন, আবার কোনো কোনো জায়গায় এটি মৎস্যকন্যাসহ নানা নামে পরিচিত।













































